Sylhet Today 24 PRINT

পাহাড়ি ঢলে তাহিরপুরের নদ-নদীর পানি বৃদ্ধি

তাহিরপুর প্রতিনিধি  |  ১৪ জুন, ২০২৩

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উপজেলার যাদুকাটা, পাঠলাই, রক্তি ও বৌলাই নদীতে ঢলের পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে।

যাদুকাটা নদীর পানি বিপদ সীমার ১ সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও উপজেলার নদীরগুলোর একাধিক স্থান দিয়ে পাহাড়ি ঢলের পানি উপচে বিভিন্ন হাওরে পানি প্রবেশ করেছে।

জানা যায়,ভারতের চেরাপুঞ্জি তে ২শত মিলি মিটার বৃষ্টি পাত রেকর্ড করা হয়েছে। আরও দু থেকে তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

উপজেলার টাংগুয়ার হাওরে পাড়ের কৃষক আরিফ মিয়া জানান,পাহাড়ি ঢলের পানি নদী দিয়ে প্রবল বেগে প্রবাাহিত হচ্ছে। ঢলের পানি টাংগুয়ার হাওর,শনি,মাটিয়ানসহ বিভিন্ন হাওরে প্রবেশ করছে। জেলেরাও মাছ ধরতে নেমেছে বহু দিন পর।

মাটিয়ান হাওর পাড়ের কৃষক সাদেক আলী জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে সস্তিতে আছি। আজকে সকাল থেকে পাহাড়ি ঢলের পানি যাদুকাটা ও পাঠলাই নদী দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। দুপুর থেকে মাটিয়ান হাওরে ডুকতে শুরু করেছে। রাতের মধ্যেই হাওর পানিতে কানায় কানায় পরিপূর্ণ হবে।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশন(ভূমি) আসাদুজ্জামান রনি জানিয়েছেন, ভারতের মেঘালয়ে বৃষ্টি পাত হলেই আমাদের এখানে পানির চাপ পরে। কয়েকদিনের টানা বৃষ্টির কারনে আজ সকাল থেকে পাহাড়ি ঢলের পানি উপজেলা নদী গুলো দিয়ে প্রবল বেগে নিন্মাঞ্চলে ও হাওরে প্রবেশ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.