Sylhet Today 24 PRINT

ছাত্রদল নেতা শাকিল মুর্শেদ গ্রেফতার

নিউজ ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৬

জাতীয়তাবাদী ছাত্রদলের  সিলেট জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর কুয়ারপাড়স্থ তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাকিল মুর্শেদের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.