Sylhet Today 24 PRINT

দিরাইয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে অটোরিকশাচালক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৭ জুন, ২০২৩

সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মালেক (৬০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) ভোরে উপজেলার ছায়ার হাওড়ে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেক উপজেলার চরনারচর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা জানায়, উপজেলার জয়পুর গ্রামের পাশে রাতে হাওরে মাছ শিকার করতে যান আব্দুল মালেক (৬০) সহ আরও কয়েকজন।

শনিবার ভোরে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি বজ্রপাতে মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির আহমদ বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.