Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৭ জুন, ২০২৩

সুনামগঞ্জের দিরাই মাছ ধরতে গিয়ে এক জেলে ও বিশ্বম্ভপুর উপজেলায় নদীতে বালি উত্তোলন করতে গিয়ে  দুই বারকী শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) ভোররাতে দিরাই উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে যান দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন দৌলতপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক মালেক। এ সময় প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু কলে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল মালিকের। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন

এদিকে সকাল ১০ টার দিকে প্রচণ্ড ঝড়বৃষ্টির কবলে পড়ে  জেলার বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর গ্রামের দুই বারকি শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকরা হলেন জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া(২৭) ও শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া(৩৫) সকালে সদর উপজেলার চলতি নদীতে বালি উত্তোলনে গিয়েছিলেন এক দুই শ্রমিক। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বজ্রপাতের মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দুর্যোগ পূর্ণ আবহাওয়ায় হাওরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসনের।সেই সাথে নিহত পরিবারকে নগদ অর্থ সহযোগিতার প্রদান করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.