Sylhet Today 24 PRINT

সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুন, ২০২৩

সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে "সারাবাংলাদেশের ব্যাচ ৯৬ এর ব্যানারে শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সারা বাংলাদেশের ব্যাচ ৯৬ এর ,সিলেট এর বিভিন্ন শ্রেণি পেশার বন্ধুরা তাদের বক্তব্য বলেন, অনতিবিলম্বে নাদিম হত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর যাতে কোন মায়ের বুক খালি না হয়, আর যাতে কোন বন্ধুকে হারাতে না হয় তার জন্য যত দ্রুত সম্ভব নাদিম হত্যার বিচার সম্পন্ন করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সারা বাংলাদেশের ব্যাচ ৯৬ এর বন্ধু, নিরঞ্জন সরকার, কবিরুল ইসলাম, রকিব এ আই মাহমুদ, বিশ্বরূপ রায়, শাহ আব্দুর সালাম, মওদুদ আহমেদ, সৈয়দ জাফর সাদেক, রেজাউল করিম, বিশ্বজিৎ সাহা,  মো: শাহ আলম, আবুল হাসান ভুইয়া, মশিউর রহমান রুবেল, দিপলু দাশ, আসাদুজ্জামান নূর, জাহাঙ্গীর আলম , উজ্জ্বল দাশ প্রমুখ।
মানববন্ধনে একাত্তর টিভির সাংবাদিক গোলাম সাকিব মিঠু সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, জামালপুরের বকশিগঞ্জের  সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম সারা বাংলাদেশর ব্যাচ ৯৬ এর বন্ধু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.