Sylhet Today 24 PRINT

জুড়ীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

জুড়ী প্রতিনিধি |  ১৮ জুন, ২০২৩

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত ১৭ জুন সকাল ১১টায় কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পশ্চিম জুড়ী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষক-শিক্ষিকাদের আয়োজনে এই অনুষ্ঠান হয়েছে।

এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক রাজেন্দ্র সিংহ।

অনুষ্ঠানে সহকারী শিক্ষক অমরজিৎ দাশ ও জালাল উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন ভুইয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএন খানম তৈয়বুন্নেছা খনম সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাই, প্রধান শিক্ষক-খোদেজা বেগম, দেবাশীষ দাশ, মুক্তিদত্তা দাশ, ছন্দা রানী দাশ, ঝর্না দেবনাথ, রাজকুমার দেবনাথ, প্রনয় দাশ, অশোক পাল, সহকারী শিক্ষক নিবুল দাশ, মতিউর রহমান, রতিঞ্জয় দাশ, নিতিশ রুদ্রপাল প্রমুখ।

আলোচনা সভা শেষে পশ্চিম জুড়ী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের অবসরপ্রাপ্ত ১২ জন শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত শিক্ষকরা হলেন- প্রধান শিক্ষক গোপিকা অধিকারী, আব্দুল কাদির, সুলেমান মজুমদার, রনধীর দাশ মিহির বরন রুদ্রপাল, সহকারী শিক্ষক প্রনয় রঞ্জন দাশ, সুধীর লাল কর, হরেন রঞ্জন রায়, চঞ্চলা রানী দত্ত, বীরেন্দ্র কুমার দাশ, রাজকুমার দাশ, মইনুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.