Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

নবীগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুন, ২০২৩

নবীগঞ্জে পুলিশের অভিযানে মাদক, চুরি ও সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ জুন শনিবার ১২ নম্বর কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি যাত্রী ছাউনী এলাকায় ৫২ পিস ইয়াবা ট্যবলেটসহ রাজাবাদ গ্রামের মনির মিয়ার ছেলে মো. আনফর মিয়া প্রকাশ রুবেল মিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়।

৫ নম্বর আউশকান্দি ইউনিয়নে পারকুল এফ এ ফাইজা ভেরাইটিজ স্টোরের সামনে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যবলেটসহ পারকুল গ্রামের লেবাজ মিয়ার ছেলে মো. জবেদ মিয়া ওরফে চম্পাকে (৪২) গ্রেপ্তার করা হয়।

১১ নম্বর গজনাইপুর ইউনিয়নের রামলোহ গ্রামে জনৈক টুনু মিয়ার বাড়ি সংলগ্ন বৈদ্যুতিক খুটি থেকে বৈদ্যুতিক টার্ন্সমিটার চুরি করার সময় শতক গ্রামের ইসমাইল মিয়ার ছেলে শাহনাজ মিয়া (৩৫), আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা এলাকার আমরু মিয়ার ছেলে আমিন মিয়া (২৭), বাহুবল থানার নতুন বাজার হিমেরগাও এলাকার মৃত খোরশেদ মিয়ার ছেলে রুপন মিয়াকে (৩৪) গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে বিদ্যুৎ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

অন্যদিকে খইকাই এলাকার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নুনু মিয়ার ছেলে আকবর হোসেন ও ইমামবাড়ী এলাকার মফিজ মিয়ার ছেলে মো. মঙ্গল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.