Sylhet Today 24 PRINT

সাকিব হত্যা মামলার প্রধান আসামি মোশাররফসহ চারজন জেল হাজতে

তাহিরপুর প্রতিনিধি  |  ১৯ জুন, ২০২৩

নিহত সাকিব

সুনামগঞ্জের তাহিরপুরে বহুল আলোচিত সাকিব হত্যা মামলার প্রধান আসামি উপজেলা আ. লীগের সহ সভাপতি মোশাররফসহ চারজনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৮ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিনে আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত কাউসার আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

জেলে প্রেরণ করা আসামিরা হলেন, প্রধান আসামি মোশাররফ হোসেন তালুকদার, তার ছেলে মোনায়েম তালুকদার রাজু, মহিনুর তালুকদার ও তার ছেলে রাফি তালুকদার।

এই চার জন ঘটনার পর থেকে আত্নগোপন করে। পরে উচ্চ আদালত থেকে জামিনে থাকার পর নিম্ন আদালতে জামিন আবেদন করে।

নিহত সাকিব উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের মজিবুর রহমান ওরফে ভাটি মজিবুরের ছেলে।

নিহত সাকিবের পিতা মজিবুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে চলতি বছরের ২৪ এপ্রিল দিনগত রাতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, ঘাগটিয়া গ্রামের সাদেক আলীর ছেলে মোশারফ হোসেন তালুকদারের নির্দেশে ১০-১২ জন মিলে সাকিবকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া চকবাজারের সামনে সড়ক থেকে জোর করে তুলে নিয়ে তার(মোশাররফ)বাড়িতে। পরে রাতভর পিঠিয়ে হাত পা ভেঙে নখ তুলে নৃশংস ভাবে হত্যার করে। পরে লাশ গুম করতে চাইলে পুলিশসহ এলাকায় জানাজানি হলে মোশারফ হোসেন তালুকদারের লোকজন সাকিবকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা খারাপ হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোরে মৃত লাশ ফেলে আসে। পরে সাকিবের লাশ শনাক্ত করি।

পরে ২৫ এপ্রিল রাতে নিহতের বাবা মজিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ঘাগটিয়া গ্রামের সাদেক আলীর ছেলে মোশারফ হোসেন তালুকদার (৫৮), মহিনুর তালুকদার (৫৩), মোশাহিদ তালুকদার (৫৫), একই গ্রামের মহিনুর তালুকদারের ছেলে রফি তালুকদার (২৯), মোশারফ তালুকদারের ছেলে  মোনায়েম হোসেন তালুকদার রাজু (৩৪), মৃত মকবুল হোসেনের ছেলে নুরুজ আলী (৫০), নরুজ আলীর ছেলে কাহার (২৬), বাহার (২২), ছামাদ তালুকদারের ছেলে পটল তালুকদার (৩২), রাজা মিয়ার ছেলে সামছু মিয়া (৫৮)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করি। এর মধ্যে ঘটনার পর ২ জনকে র‍্যাব ও ১ জনকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। আজ চারজনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.