Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ডাকাতি প্রতিরোধে রাত জেগে পাহারা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৮ জানুয়ারী, ২০১৬

জগন্নাথপুরে ঘনঘন ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ডাকাতি প্রতিরোধে রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানাগেছে, গত বুধবার রাত আড়াইটার দিকে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের হাজী মনর উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ডাকাতদল গৃহকর্তা হাজী মনর উদ্দিনকে মারপিট করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরসালিন ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসীর সাথে সমন্বয় করে এলাকায় মাইকিং করে ডাকাতি প্রতিরোধে থানা পুলিশের সহযোগিতায় স্থানীয় পুলিশিং কমিটির সদস্য ও স্থানীয় লোকজন পালাক্রমে রাত জেগে পাহারা দেয়ার ঘোষণা দেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরসালিন বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে অত্র অঞ্চলের ডাকাতি প্রতিরোধে আজ থেকে রাত জেগে পাহারা দেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.