Sylhet Today 24 PRINT

সিলেট শহরে নির্বাচনের দিন ব্যাংক বন্ধ

সিলেটটুডে ডেস্ক  |  ২০ জুন, ২০২৩

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামীকাল ২১ জুন বুধবার।

নির্বাচনের দিন ওই সিটি করপোরেশন এলাকার ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জের গোপালদী, টাঙ্গাইলের বাসাইল ও বগুড়ার তালোড়া পৌরসভার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার তপশিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.