Sylhet Today 24 PRINT

বুধবার সিলেটের যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুন, ২০২৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বুধবার (২১ জুন) বন্ধ রাখা হবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছে।

এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৫ জুনের প্রজ্ঞাপন মোতাবেক সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ২১ জুন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ থাকবে।

আগামীকাল সিলেট সিটি করপোরশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী পুলো এলাকায় ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.