Sylhet Today 24 PRINT

পাঠানটুলা জামেয়া কেন্দ্রে ভোট দেবেন আনোয়ারুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুন, ২০২৩

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ভোট প্রয়োগ করবেন ৮নং ওয়ার্ডের পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে।

ভোটের দিন বুধবার সকাল ৮টার দিকে তিনি সপরিবারে কেন্দ্রে ভোট দিয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে বের হবেন।

আওয়ামী লীগের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন তিনি।

বিশেষ প্রয়োজনে মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর নাদেলের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে মিডিয়া সেলের পক্ষ থেকে।

কেউ যাতে ভোটকেন্দ্রের বাইরের বা ভেতরের পরিবেশ নষ্ট করার সুযোগ না পায় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.