Sylhet Today 24 PRINT

শপথ নিলেন জগন্নাথপুরের উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম

জগন্নাথপুর প্রতিনিধি |  ২০ জুন, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উপনির্বাচনের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলামের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ২০ জুন) দুপুরে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

উল্লেখ্য, গত বছরের ২ নভেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২৬ ডিসেম্বর তিনি মৃত্যু বরণ করলে চেয়ারম্যান পদে ২৫ মে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.