Sylhet Today 24 PRINT

বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে।

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে অামদানি শুরু হয়।বড়ছড়া কাস্টমস অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে কয়লা রফতানির বিষয়টি নিশ্চিত করেছে ভারত।

ভারতের একটি পরিবেশবাদী সংগঠনের মামলার কারণে এ শুল্ক স্টেশন দিয়ে দীর্ঘ ৯ মাস কয়লা আমদানি বন্ধ থাকে। রবিবার বিকেলে ভারতের মেঘালয় রাজ্যের খনি মালিক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি জুলিও সিজার রিঙা ও সাধারণ সম্পাদক এম কার কারাঙার একটি বার্তার মাধ্যমে বিষয়টি বড়ছড়া চারাগাও কয়লা আমদানিকারক সমিতিকে নিশ্চিত করেন।
উল্লেখ্য, বড়ছড়া চারাগাও বাগলীসহ ৪টি শুল্ক স্টেশনে মামলার কারণে কয়লা আমদানি বন্ধ থাকায় প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী ও ৫০ হাজার শ্রমিক ব্যাপক ক্ষতির মধ্যে পড়ে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.