Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৪ জুন, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুরে দিবসটি উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলিত হয়, বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আনহার মিয়া, আব্দুল কাইয়ূম মশাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পাইলগাঁও ইউনিয়নের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ কলমদর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, ছাত্রলীগ নেতা আকতার, জিল্লুর, ইব্রাহিম, জামিল প্রমুখ।

আলোচনা সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সফলতা, উৎকর্ষকতা, দেশ ও দলের সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনায় কেক কাটা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.