কমলগঞ্জ প্রতিনিধি | ২৪ জুন, ২০২৩
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মুন্না রেলী (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জুন) রাত সাড়ে ১০ ঘটিকার সময় শমশেরনগর চা বাগান রেলীটিলা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাশী শর্মা, সহকারী উপ-পরিদর্শক আকরাম আলী ও বাবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শমশেরনগর চা বাগানের মুন্না রেলী বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। পরে তার বসতঘর তল্লাশি করে ঘরে একটি নীল রঙের পলিথিনের ভেতর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি শমশেরনগর রেলী টিলা এংকর চাষির ছেলে মুন্না রেলী।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শামিম আকনজি বলেন, ৫০০ গ্রাম গাঁজা সহ একজন আটক করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।