Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ৩০৮১ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ১০ কেজি চাল উপহার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৪ জুন, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কমলগঞ্জ পৌর এলাকার অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ ৩০৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পৌরসভা প্রাঙ্গণে পৌর এলাকার অতি দরিদ্র অসহায় দুঃস্থ মানুষের মাঝে এসব চাল বিতরণ করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি,বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

ছাত্রনেতা সাইফুল ইসলামরে সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জয় কুমার হাজরাসহ পৌর কাউন্সিলরবৃন্দ।

এছাড়াও একই দিন কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর, আদমপুর, মাধবপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থদের মাঝে চাল বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.