Sylhet Today 24 PRINT

জুড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

জুড়ী প্রতিনিধি |  ২৫ জুন, ২০২৩

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুড়ী উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

শনিবার বিকেল ৬টার দিকে জুড়ী বিজিবি ক্যাম্প চত্বর থেকে মিছিল শুরু করে পোস্ট অফিস রোড প্রদক্ষিণ করে পুনরায় বিজিবি ক্যাম্প চত্বর অতিক্রমের সময় পুলিশ এসে বাধা দেয়।

পরে সেখানেই মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

জুড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী নিপার রেজার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান খান মোবারক, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলাম কেদই, জায়ফনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল হাছান জমির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.