Sylhet Today 24 PRINT

শাল্লায় ভিজিএফের চাল চুরির অভিযোগে প্যানেল চেয়ারম্যান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুন, ২০২৩

সুনামগঞ্জের শাল্লায় ভিজিএফের চাল চুরির অপরাধে আটগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক-কে আটক করা হয়েছে। শনিবার রাত ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্যের বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা চালসহ আটক করেন ট্যাগ কর্মকর্তা কালিপদ দাস।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অসহায় ও অতিদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।এ চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি করে আটগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সাড়ে ৭ বস্তা চাল চুরি করে নিজ বাড়িতে রেখেছেন। পরে স্থানীয়রা এই ওয়ার্ডের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার কালিপদ দাসকে অবগত করে। পরে তাকে আটক করে শাল্লা থানা পুলিশ হেফাজতে দেয়া হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, চাল চুরির অপরাধে আটগাঁও ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হওয়ার পরেই তাকে সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.