Sylhet Today 24 PRINT

বড়লেখায় শহীদ মুহিবুর রহমান সড়কের নামফলক উন্মোচন

বড়লেখা প্রতিনিধি  |  ০৮ জানুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি গোদাম বাজার হইতে ঈদগাহ বাজার পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর নামফলকের উন্মোচন করেন।

নামফলকের উন্মোচন পরবর্তীতে গোদাম বাজারে অনুষ্ঠিত পথসভায় শহীদ মুক্তিযোদ্ধা মুহিবুর রহমানের ভাই মুহিবুর ছামাদের সভাপতিত্বে ও ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান এনাম আহমদ, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা হাজী পংখি মিয়া, সমাজসেবক শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাইফুর রহমান, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, শহীদ মুক্তিযোদ্ধা মুহিবুর রহমানের ভাতিজা আলী আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.