Sylhet Today 24 PRINT

মাধবপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ২৬ জুন, ২০২৩

ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর পৌরশহরের ফায়র সার্ভিস এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মাধবপুর মোল্লা জেনারেটরের মালিক দৌলত মোল্লা (৬০) মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২ টায় দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২ টার সময় মাধবপুর পৌরশহরের কৃষ্ণনগর এলাকার মৃত গুনি মিয়ার ছেলে ফায়ার সার্ভিস এলাকায় মোটরসাইকেল নিয়ে পৌছালে সিলেটগামী ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দৌলত মোল্লা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.