Sylhet Today 24 PRINT

সিলেটে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০২৩

২১ জুন ছিলো ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। সিলেটে ২৩ জুন শুক্রবার দিবসটি পালন করে পারসোনালিটি ডেভেলাপমেন্ট এন্ড সোসিও কালচারাল এক্টিভিটিস ভিত্তিক প্রতিষ্ঠান ট্রিপল-এ ইন্টারন্যাশনাল।

ইয়োগা ডে উপলক্ষে জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে দিনব্যাপী আউটডোর কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণ করেন ট্রিপল-এ’র নানা বয়সের শিক্ষার্থীরা। ট্রিপল-এ’র প্রতিষ্ঠাতা পদ্মশ্রী দে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে উপলক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালার শুরুতে ছিল মেডিটেশন সেশন। বিভিন্ন ধরনের ইয়োগা এবং এক্সারসাইজের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার শেষ পর্যায়ে ছিলো ইয়োগা, মেডিটেশন এবং পারসোনালিটি ডেভেলাপমেন্টের উপকারিতা নিয়ে উন্মুক্ত আলোচনা।

কর্মশালা নিয়ে পদ্মশ্রী বলেন, ‘ইয়োগা এবং মেডিটেশন শেখাটা একটি প্রাত্যহিক যাত্রা। এ অভ্যাস ও অনুশীলন আমাদের জীবন, মানুষ, সময়, প্রকৃতি সম্পর্কে অনেক কিছু শেখায়। আমরা প্রত্যেকটি মানুষ অপার সম্ভাবনার অধিকারী। কিন্তু আমরা এই সামান্য ব্যাপারটি সঠিক সময়ে বুঝতে পারি না আর জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে ভাগ্যকে দোষারোপ করি। মানবজীবনকে কাজে লাগাতে হলে সুন্দর সুন্দর এবং ছোট ছোট অভ্যাস ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.