ছাতক প্রতিনিধি | ২৬ জুন, ২০২৩
সুনামগঞ্জের ছাতকে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু ঘটেছে। মৃত দুই শিশু উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর (মুসলিমকোনা) গ্রামের ময়না মিয়ার মেয়ে। তারা মৈশাপুর কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমির প্লে-গ্রুপের শিক্ষার্থী।
সোমবার (২৬জুন) দুপুরে ময়না মিয়ার ৩ মেয়ে মোছা. তাফসিয়া বেগম (৯), মোছা. তানজিনা বেগম (৪) ও মোছা. তায়িবা বেগম (৫) বাড়ির সামনের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মোছা. তানজিনা বেগম ও মোছাঃ তায়িবা বেগমকে মৃত ঘোষণা করেন।অসুস্থ অবস্থায় মোছা. তাফসিয়া বেগম ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পানিতে ডুবে দুই বোনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি।