নিজস্ব প্রতিবেদক | ২৮ জুন, ২০২৩
বাংলাদেশ নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না বলেই বর্হিবিশ্ব থেকে নানা রকম চাপ আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন।
বুধবার দুপুরে সিলেটে বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, নির্বাচনসহ নানান ইস্যূতে আমেরিকাসহ যারা কথা বলছেন তারা বাংলাদেশকে তাদের লেজুড় হিসেবে চায়। কিন্তু কারো লেজুড় নয়, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি রক্ষা করে বাংলাদেশ।
চীন, ভারত, আমেরিকা সবার সাথেই বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। এসব দেশ বাংলাদেশের সাথে সম্পর্কের আরো উন্নতি চায় জানিয়ে মন্ত্রী বলেন, কিছু সংস্থা ভুলভাল তথ্য প্রচার করে বিদেশিদের বিভ্রান্ত করছে, তবে তারা খোঁজ নিলেই সত্যটা জানতে পারবেন।
আমেরিকা বাংলাদেশের বন্ধু দেশ উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা চাচ্ছে আমরা যেনো তাদের দিকে নু্ইয়ে পরি। তারা আমাদের সাথে আরো ঘনিষ্টতা বাড়াতে চাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে, আমাদের গোপন কিছ্ নেই। সবই ফ্রি এন্ড ফেয়ার। আমাদের আগামী জাতীয় নির্বাচন হবে একটি মডেল নির্বাচন।