Sylhet Today 24 PRINT

সবাই মিলে সিলেটকে এগিয়ে নিয়ে যাবো: আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০২৩

সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনুয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেট হচ্ছে এক আধ্যাত্মিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী।নগরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচত করেছেন। সিলেটবাসীর সাথে যে সম্পর্ক গড়ে উঠেছে, এটা অক্ষুণ থাকবে। আওয়ামী লীগ হলো ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক দল। কেউ যদি আঘাত করতে আসে, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি সকলের পাশে থাকব ইনশাআল্লাহ।

তিনি বলেন, সিলেট আসা পর্যটকদের আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। আমরা সবাই একত্রিত হয়ে প্রকৃতি কন্যা সিলেটকে এগিয়ে যাবো।

বুধবার(২৮ জুন) ইসকন সিলেট মন্দির প্রাঙ্গনে বেলা ২টায় রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে অংশ নেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.