Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে হাওরে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০২ জুলাই, ২০২৩

সুনামগঞ্জের গোবিন্দপুরে হাওরে নৌকাডুবিতে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

রোববার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মহিনুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হল, গোবিন্দপুর গ্রামের মাঝের বাড়ির সোহেল মিয়ার মেয়ে তন্নি (১২), তান্নি (৮) ও ছেলে রবিউল (৩)।

মহিনুর জানান, শিশুদের বাড়ি হাওরের পাড়ে। শিশুদের মা-বাবা বাড়িতে না থাকায় এবং বাড়ির চারপাশে পানি চলে আসায় শিশুরা একটি নৌকা করে সড়কে আসতে গিয়ে হাওরের স্রোতে নৌকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.