Sylhet Today 24 PRINT

সাদা পাথরে বেড়াতে গিয়ে পর্যটক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুলাই, ২০২৩

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর বেড়াতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। নদীতে নামার পর স্রোতের তোড়ে ভেসে যান আবদুস সালাম (২৩) নামের ওই যুবক।
 
রবিবার (০২ জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনস্পটে এই ঘটনা ঘটে।
 
নিখোঁজ আবদুস সালাম ঢাকা মিরপুর-১১ এর মৃত আবুল কালামের ছেলে।

আবদুস সালামের সাথে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহীন জানান, মিরপুর থেকে তারা ৬ জন সাদাপাথর বেড়াতে এসেছিলেন। সাদাপাথর পর্যটনস্পটে গিয়ে তারা ধলাই নদীতে সাঁতার কাটতে নামেন। এসময় প্রবল স্রোতে আবদুস সালাম নিখোঁজ হন।
 
আবদুস সালামকে উদ্ধারে উপজেলা প্রশাসন, থানাপুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.