Sylhet Today 24 PRINT

তাহিরপুরে সীমান্তে মাদক চোরাচালানি চক্রের সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৬

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে তিন চোরাচালানি ও ওয়ারেন্টভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তসংলগ্ন বড়ছড়া শুল্ক স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করে তাহিরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন রজনীলাইন গ্রামের নুর হোসেনের ছেলে হেকমত আলী (২৭), মোহর আলীর ছেলে কুতুব উদ্দিন (৩৫) ও সুন্দর আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০)। এ ছাড়া আদালতের ওয়ারেন্টভুক্ত আতাউর রহমান (৫৫) ও আবদুল আলী (৩০) নামের দুই আসামিকে গ্রেফতার করা হয়।

তাহিরপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হানিফ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা মাদক চোরাচালান মামলার নিয়মিত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.