Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মঙ্গলবার থেকে ডাকবাংলো সেতু দিয়ে গাড়ি চলাচল বন্ধ

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০২৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের ডাকবাংলো সেতু দিয়ে আগামীকাল মঙ্গলবার ( ৪ জুলাই) থেকে গাড়ি চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে, অতিব জরুরি সেবার গাড়িগুলো চলাচল করতে পারবে।

সোমবার বিকেলে উপজেলা সদরের নলজুর নদের দু'টি সেতু নিয়ে উদ্ধুদ্ধ পরিস্থিতির বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেনের পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, ট্রাফিক সার্জেন্ট (টিএসআই) টিপু সুলতান, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, সাংবাদিক অমিত দেব, জুয়েল আহমদ, ইজিবাইক (টমটম) মালিক সমিতির সভাপতি গোলজার আহমদ।

সভায় ঝুঁকিপূর্ণ ডাকবাংলো সেতু দিয়ে জরুরি পরিবহন সেবা ব্যতিত সব ধরনের যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পাশাপাশি গুদামের সামনের বিকল্প সেতুর সংস্কার কাজ করে দ্রুত চলাচলের উপযোগি স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.