Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে বৃষ্টির রাতে সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০২৩

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বৃষ্টির সময় উপজেলার দশঘর ইউনিয়নের শমেমর্দান গ্রামের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের পর ওই নবজাতককে স্থানীয় পীরের বাজারের নিরু ফার্মেসির স্বত্বাধিকারী পল্লি চিকিৎসক নিরুর তত্ত্বাবধানে রাখা হয়েছে। তিনি শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও যত্নআত্তি চালিয়ে যাচ্ছেন।

উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমাদ উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.