Sylhet Today 24 PRINT

নাতির কোদালের আঘাতে প্রাণ গেল নানির

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৩ জুলাই, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নাতির কোদালের আঘাতে নানি জোবেদা খাতুন (৯৭) নিহত হয়েছেন।

আজ সোমবার উপজেলার ছাত্রাপট গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত নাতি মনসুর আলমকে (২৭) আটক করেছে। তিনি ওই গ্রামের বজলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মনসুর আলম বাড়িতে থাকা কোদাল দিয়ে তার নানির মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মনসুর মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.