Sylhet Today 24 PRINT

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০৪ জুলাই, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে সিএনজি চালিত অটোরিক্রা উল্টে বিল্লাল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে শাহপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল মিয়া উপজেলার সম্পদপুর গ্রামের লাল খার ছেলে।

শায়েস্থাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.