Sylhet Today 24 PRINT

সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে প্রচারপত্র বিতরণ

সিলেটটুডে ডেস্ক  |  ০৪ জুলাই, ২০২৩

সিলেটে তারুন্যের সমাবেশ সফলের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহছানের নেতৃত্বে লিফলেট বিতরণ।

আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুন্যের সমাবেশ সফলের লক্ষ্যে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেলে নগরের কোর্ট পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।

পথসভায় বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহছান, ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাইফ মাহমুদ জুয়েল।

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সভাপতি নেওয়াজ বক্ত তারেক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.