Sylhet Today 24 PRINT

জোড়া খুনের ঘটনায় সিলেট-তামাবিল সড়ক অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক  |  ০৯ জানুয়ারী, ২০১৬

খাদিমস্থ বিসিক শিল্প নগরী এলাকায় বনফুলের কারখানার সামনে জোড়া খুনের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছে। 

আজ শনিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় অবরোধ প্রত্যাহার করা হয়। পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

এর আগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন খাদ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুলের দুই কর্মী রাজু(১৯) ও তাকু (২০)। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন রাসেল(২১)।

শুক্রবার সন্ধ্যায় হত্যাকান্ডের পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই আটক করা হয়। বনফুলের ফ্যাক্টরির এক কর্মচারীর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে অঞ্জাতনামা ৭/৮ জনকে। তবে আটককৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ। 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.