Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি |  ০৫ জুলাই, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে চুরির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহিদ আহমেদ ওরফে শহিদ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার নরপতি এলাকার আনাই মিয়ার পুত্র।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাতে চুনারুঘাট থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য যে, ২০২১ সালে একটি চুরির মামলায় মোঃ শাহিদ আহমেদ ওরফে শহিদকে ৩ বছরের সাজা দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক। এ ছাড়াও তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.