Sylhet Today 24 PRINT

লাউয়াছড়া বনের ভেতর যুবকের ঝুলন্ত মরদেহ

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ০৬ জুলাই, ২০২৩

মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে লাউয়াছড়া বনের আমতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মো.আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় বনে একটি গাছে ঝুলন্ত ছিলো। স্থানটি বনের আমতলী এলাকার রেললাইন থেকে ১০০ গজ দূরত্বে। বনবিভাগের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করেছে।  

লাশের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে অজ্ঞাত ব্যাক্তির পরিচয় সনাক্তের চেষ্টা করছে শ্রীমঙ্গল থানা পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.