চুনারুঘাট প্রতিনিধি | ০৬ জুলাই, ২০২৩
হবিগঞ্জের চুনারুঘাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু রিহাব মিয়া (৫) উপজেলার ৫ নম্বর শানখলা ইউপির মহিমাউরা গ্রামের তৌহিদ মিয়ার পুত্র।
জানা গেছে, বুধবার বিকালে বাড়ির পাশে খেলা করার সময় ক'দিনের টানা বৃষ্টিতে জমা পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ওই শিশুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।