Sylhet Today 24 PRINT

সিলেটে ১৫ জুলাইয়ের সমাবেশ সফল করতে মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

থানা আমির-সেক্রেটারিদের সাথে বৈঠক

সিলেটটুডে ডেস্ক  |  ০৬ জুলাই, ২০২৩

আগামী ১৫ জুলাই সিলেটে দশ দফা দাবিতে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে গত বুধবার তারা সমাবেশের অনুমতি চাইতে মহানগর পুলিশের কাছে আবেদন জানিয়েছে। পাশপাশি তারা সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে থানা আমির ও সেক্রেটারিদের সাথে বৈঠক করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো মহানগর জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমির হাফিজ আব্দুল হাই হারুন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নূরুল ইসলাম বাবুল, জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু প্রমুখ। এসময় মহানগর জামায়াতের সকল থানার আমির-সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.