Sylhet Today 24 PRINT

সিলেটের নিরাপত্তায় র‌্যাবের রোবাস্ট পেট্রোল টিম

সিলেটটুডে ডেস্ক  |  ০৬ জুলাই, ২০২৩

নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে রোবাট পেট্রোল টিম মোতায়েন করেছে র‌্যাব -৯। বৃদ্ধি করেছে টহল।

বৃহস্পতিবার র‌্যাব-৯ এ তথ্য জানায়।

র‌্যাব ৯ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে র‌্যাব ৯ এর আওতাধীন সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় রোবাস্ট পেট্রোল মোতায়েন হচ্ছে।

এতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তৎপর রয়েছে গোয়েন্দা টিম।

র‌্যাব জানায়, যেকোনো সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.