Sylhet Today 24 PRINT

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে: আইজিপি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৭ জুলাই, ২০২৩

সুনামগঞ্জ পুলিশ লাইন্সে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, ‘নির্বাচনকালীন আমরা নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকি। নির্বাচন কমিশন থেকে আমাদের যে নির্দশনা দেয়া হয়, সেই নির্দেশনা অনুযায়ী পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।’

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্সে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘পুলিশ শত বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নির্বাচনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দীর্ঘদিন যাবৎ সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে, সাহস ও প্রস্তুতি আছে। কেউ আইনশৃঙ্খলা বিঘ্নের চেষ্টা করলে যথাযথব্যবস্থা নেয়া হবে।’

অনুষ্ঠানে ২০০ পরিবারর মাঝে খাদ্য সহায়তা ও বস্ত্র বিতরণ করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ।

অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সিলেট আর আর এফ এর কমান্ডেন্ট মো. হুমায়ুন কবীর, এপিবিএনের কমান্ডিং অফিসার খন্দকার ফরিদুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.