Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বালু বোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

চুনারুঘাট প্রতিনিধি |  ০৭ জুলাই, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বালু বোঝাই ট্রাক্টরের ইঞ্জিন উল্টে মো. আল-আমীন (২৮) নামে এক বালু শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আল-আমীন কাচুয়া গ্রামের জহুর হোসেনের ছেলে।

চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই শ্রমিকের মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.