Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি |  ০৮ জুলাই, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা হোসাইন মুহাম্মাদ জিলান (২২) মারা গেছেন।

সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

জিলান উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই সন্ধ্যায় শহরের দক্ষিণ বাজারস্থ বাসস্ট্যান্ড থেকে ফেরার পথে ৬-৭ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে জিলানকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে জিলানের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জিলানের বাবা আব্দুল হামিদ জানান, ছেলেকে নিয়ে ৫ দিন সিলেটে থাকায় কোনো মামলা করতে পারেননি। কুলাউড়ায় ফিরে দুর্বৃত্তদের বিরুদ্ধে তিনি মামলা করবেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, জিলান নামের এক ছেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে তিনি শুনেছেন। পরিবারের পক্ষ থেকে মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.