Sylhet Today 24 PRINT

পরিবেশমন্ত্রীর বিরুদ্ধে সংবাদের প্রতিবাদে বড়লেখা-জুড়ীর বিভিন্ন স্থানে আ.লীগের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক  |  ১০ জুলাই, ২০২৩

পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি এবং তার স্বজনদের জড়িয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৯ জুলাই) বিকেলে জুড়ীতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগের দিন শনিবার (৮ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে জুড়ী উপজেলা আওয়ামী লীগ এই সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

রোববার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে এমএ মুমীত আসুক চত্বরে গিয়ে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ‌হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাসুক মিয়া, সহ সভাপতি জাকির হোসেন কালা, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মিজানুর রহমান খোকন, উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদ, সাইরুল ইসলাম, হাসান তারেক, উপজেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

অন্যদিকে রোববার রাতে উপজেলার দক্ষিণভাগ ও উত্তর শাহবাজপুরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘‘কুচক্রী মহলের ইন্ধনে কতিপয় ব্যক্তির যোগসূত্রে একটি জাতীয় দৈনিকে পরিবেশমন্ত্রীকে নিয়ে বিষোদাগার মূলক মিথ্যা‌ ও বনোয়াট সংবাদ প্রচারিত হয়েছে। পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি জুড়ী-বড়লেখার গণমানুষের নেতা। তিনি একজন সাদা মনের সৎ সজ্জন, মানুষ। আমরা বড়লেখা-জুড়ী উপজেলা আওয়ামী লীগ ও দুই উপজেলাবাসী এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু মানুষ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে পরিবেশমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ করাচ্ছেন।’’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.