Sylhet Today 24 PRINT

অসুস্থ বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীকে হেলিকাপ্টারে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুলাই, ২০২৩

সিলেট তারুণ্যের সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে হেলিকাপ্টার যোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।  সোমবার (১০ জুলাই) বিকেল তাকে এয়ার এম্বুলেন্স মাধ্যমে ঢাকায় পাঠানো হয়।

বিএনপির তিন সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে রোববার (৯ জুলাই) বিকেলে ৩টায় ‘তারুণ্যের সমাবেশ’ এ তিনি অসুস্থ হয়ে পড়েন। ওইদিনই তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী জানান, বোরবার রাতে আব্দুল কাইয়ুম চৌধুরী শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে সোমবার বিকেলে তাকে ঢাকায় পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.