Sylhet Today 24 PRINT

সাবেক আ’ লীগ নেতা আব্দুল মছব্বির আর নেই

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ জুলাই, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জের সাবেক আওয়ামী লীগ নেতা মো. আব্দুল মছব্বির (৭৫) আর নেই। গতকাল রোববার (৯ জুলাই) ভোরে সিলেট নগরের আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মো. আব্দুল মছব্বির মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, মৌলভীবাজার জেলা দলিল লিখক সমিতির সভাপতি ও শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি শমশেরনগর আব্দুল মছব্বির একাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনী জটিলতায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ১১টায় শমশেরনগর শিংরাউলী ইলিভেন স্টার মাঠে মরহুমের নামাজের জানাযা শেষে সোনাপুর গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে মো. আব্দুল মছব্বিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.