Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বৃক্ষরোপণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১০ জুলাই, ২০২৩

পরিবেশের ভারসাম্য রক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হচ্ছে। সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১০ জুলাই) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্তৃক বৃক্ষরোপণ করা হয়।

সকালে কমলগঞ্জ উপজেলার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম  মোসাদ্দেক আহমেদ মানিক।

এ সময় কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. রইছ আল রেজুয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন মাহবুব, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.