Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে স্টেক হোল্ডারগণের সঙ্গে সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১২ জুলাই, ২০২৩

মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ ২-প্রকল্পের আওতায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণি) পরিবারের শতভাগ পুনর্বাসনের লক্ষ্যে স্টেক হোল্ডারগণের সঙ্গে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. দুদু মিয়া, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, আশীদ্রোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, সাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবাশীষ দেব রাকুসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.