Sylhet Today 24 PRINT

বড়লেখায় ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে সভা

বড়লেখা প্রতিনিধি |  ০৯ জানুয়ারী, ২০১৬

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদের উপর হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় আজিমগঞ্জ বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সুজানগর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুজানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমরুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক সাজিদুল মজিদ নিকু, ছাত্রলীগ সভাপতি জামিল হায়দার, সহ-সভাপতি হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদ, ছাত্রলীগ নেতা জাকির আহমদ, ফাহিম আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ধ্যায় আজিমগঞ্জ বাজারে সুজানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়ছল আহমদের উপর অতর্কিত হামলায় চালায় তায়েফ আহমদ নামের এক যুবক। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.