শ্রীমঙ্গল প্রতিনিধি | ১২ জুলাই, ২০২৩
"সংস্কৃতির শক্তিতে জেগে ওঠো বাংলাদেশ" এই স্লোগান কে সামনে রেখে মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি সভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত শ্রীমঙ্গল টি হ্যাভেন রিসোর্টের হল রুমে প্রতিনিধি সম্মেলন ও ২০২৩-২৪ সালে ২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি সম্মেলন সভায় অধ্যক্ষ মুয়ীজুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিশিষ্ট নাট্যজন, নাট্য অভিনেতা ঝুনা চৌধুরী।
সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমন্বয়ক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির শামসুল আলম সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের মৌলভীবাজার জেলার সভাপতি আব্দুল মুতিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মৌলভীবাজার জেলার সংগঠক আসম সালেহ সোহেল, শ্রীমঙ্গল থিয়েটারে সভাপতি আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, বিএমএ সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. হরিপদ রায় সহ প্রমুখ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কাওছার ইকবাল স্বাগত বক্তব্য রাখেন। এসময় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমী সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ সভাপতি দেবাশীষ চৌধুরী রাজা, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক জলি রানী পাল, দেশ থিয়েটার সহ সভাপতি তহিরুল ইসলাম মিলন, প্রান্তিক থিয়েটারের সম্পাদক অনিক চট্রাচার্য্য সাজু, বনফুল থিয়েটারে সভাপতি কামরুল হাসান বাবুল সহ অনেকে।
২০২৩-২০২৪ সালে দুই বছরের জন্য ২০ সদস্যে শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্মিলিত সাংস্কৃতিক জোট'র নতুন কমিটির নাম ঘোষণা করেন ঝুনা চৌধুরী, তারা হলেন, সভাপতি আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, সিনিয়র সহ -সভাপতি বুলবুল আনাম চৌধুরী, কাওছার ইকবাল চৌধুরী, জহর তরফদার, তোফাজ্জেল হোসেন ফয়েজ। সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক গোবিন্দ রায় সুমন, অনিতা শ্যাম, সাংগঠনিক সম্পাদক শ্যামল আচার্য, অর্থ সম্পাদক মো. তহিরুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক ঝিনুক বৈদ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক অলক পাল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমেদ বাপ্পী, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক ভট্টাচার্য সাজু এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন, ৫ জন তারা হলেন, মমিনুল হোসেন সোহেল, জহিরুল মিঠু, ইপা বড়ুয়া, কৌশিক চট্রাচার্য্য ও দ্বিপ দত্ত আকাশ।
নবনির্বাচিত কমিটির সদস্যগন আগামী দু বছর শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্মিলিত সাংস্কৃতিক জোটের দায়িত্ব পালন করবে বলে জানান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ঝুনা চৌধুরী।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাচিত সভাপতি আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু বলেন, আগামী দুই বছরের জন্য আমাকে শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নির্বাচিত করা হয়েছে। আমি যেন সকলকে নিয়ে সুন্দরভাবে মিলে মিশে শ্রীমঙ্গলে সকল সাংস্কৃতিক দলকে নিয়ে ভালোভাবে চলতে পারি সকলে আমাকে সহযোগিতা করবেন। ঢাকার কেন্দ্রীয় কমিটি কে ধন্যবাদ জানাই।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বিশিষ্ট নাট্যজন নাট্য অভিনেতা ঝুনা চৌধুরী বলেন, আমার সৌভাগ্য আমি এত বড় একটা ইতিহাসের সাথে সংযুক্ত হতে পারলাম, কারণ সম্মিলিত সাংস্কৃতিক জোটের দীর্ঘ দিন ধরে কাজ হয়েছে একটি পূর্ণা কমিটি করার দায়িত্ব আমাদের উপরে পড়েছিলো। এ শহরে বাহিরে কারণ নিরপেক্ষতা থাকবে এবং এখানকার যারা ছিল তাদের সহযোগিতায় ৫৪ টি দলের সমন্বয়ে একটি কার্যকরী কমিটি করা হয়েছে।যাদেরকেই দেওয়া হয়েছে তাদের প্রত্যেকে শুধু শ্রীমঙ্গল সাংস্কৃতিকে নয় অনেকেই সারা দেশ ব্যাপী পরিচিতি আছে।
অসাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের চেতনা আছে দেশপ্রেম আছে। তাদের দ্বারা আমরা একটি পূর্ণা কমিটি করেছি। আমি বিশ্বাস করি সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয়ভাবে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করে সে গুলি বাস্তবায়নে ওনারা থাকবে, পাশাপাশি শ্রীমঙ্গলে অন্যায় বা যে গুলি অপ্রয়োজনীয় ধর্মীয় কুসংস্কারাচ্ছন্ন প্রভাব যদি পড়ে বা কোন যদি অসামঞ্জ্যতা দেখা দেয়, আমরা তার বিরুদ্ধে মঞ্চে নামবো এমন কি আমরা তাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়াবো।
নবনির্বাচিত সম্মিলিত সাংস্কৃতিক জোট'র সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী রাজা বলেন, আমি নিজেই জানতাম না আমাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হবে এটি আমার জন্য অনেক বড় একটি দায়িত্ব । আগামীতে এই কমিটি নিয়ে যেন সকল কে নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারি সকলের সহযোগিতা চাই ।