Sylhet Today 24 PRINT

ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ

ওসমানীনগর প্রতিনিধি |  ১২ জুলাই, ২০২৩

সিলেটের ওসমানীনগর উপজেলার নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারে নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের খালি জায়গায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোজহারুল ইসলামের ব্যক্তিগত পক্ষ থেকে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণের উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) আশরাফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজহারুল ইসলাম।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাল্গুনী ভট্টাচার্য, সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার, ডা. আইরিন আক্তার, ডা. অন্যান্য জামান মৌটূসী, প্রবাসী কমিউনিটি নেতা গোলাম কিবরিয়া, দয়ামীর ইউপির সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন নুনু, হেলথ ইন্সপেক্টর আলা হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল মুকিত, স্বাস্থ্যকর্মী রফিক মিয়া ও দিপক ধর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.